Monday, June 1, 2026
HomeScrollঅস্থিরতায় লাগাম কর্কটের, অলসতার ধাক্কা সিংহের! আপনার ভাগ্যে আজ কি?
Horoscope Today

অস্থিরতায় লাগাম কর্কটের, অলসতার ধাক্কা সিংহের! আপনার ভাগ্যে আজ কি?

আজকের রাশিফলে কার ভাগ্যে কী?

ওয়েব ডেস্ক: দিনের শুরুতেই সতর্কবার্তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্র (Astrology)। আজ আবেগ, অলসতা ও সিদ্ধান্ত, এই তিনের ওপরই নির্ভর করবে বেশিরভাগ রাশির সাফল্য-ব্যর্থতা (Rashifol)। কোথাও সম্পর্কের টানাপোড়েন, কোথাও আবার কর্মক্ষেত্রে সুযোগ, সব মিলিয়ে দিনটি মিশ্র ফলের ইঙ্গিত দিচ্ছে (Horoscope Today)।

মেষ রাশির ক্ষেত্রে কর্মপরিবেশে ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। অপ্রিয় সত্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বৃষকে আত্মকেন্দ্রিকতা ছেড়ে সম্পর্কের দিকে নজর দিতে হবে। মিথুনের সাফল্যের ধারাবাহিকতা থাকলেও প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে।

আরও পড়ুন: শনির গোচর, পরিকল্পনা না করে কাজ করলেই বিপদ!

কর্কট রাশির জন্য আজকের মূল মন্ত্র, সংযম। আবেগ নিয়ন্ত্রণে না রাখলে ব্যক্তিগত সম্পর্কে অশান্তি বাড়তে পারে। অন্যদিকে, সিংহ রাশির জাতকদের অলসতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে নেতৃত্বের জায়গায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

কন্যাকে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে, নইলে সম্পর্কের অবনতি হতে পারে। তুলার আর্থিক দুশ্চিন্তা বাড়লেও ভ্রমণের সুযোগ মিলতে পারে। বৃশ্চিকের জন্য দিনটি তুলনামূলক শুভ। প্রেম ও যাত্রা দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলবে।

ধনুকে খরচে লাগাম টানতে হবে, পাশাপাশি পরিবারের জন্য সময় দেওয়া জরুরি। মকর রাশির ক্ষেত্রে দুশ্চিন্তা এড়িয়ে ইতিবাচক পরিবেশে থাকার পরামর্শ। কুম্ভের পেশাগত দায়িত্ব বাড়বে, তবে পারিবারিক শান্তি বজায় থাকবে।

মীন রাশির জাতকদের জন্য দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, তবে রাগ ও হতাশা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সব মিলিয়ে, আজকের দিনটি কাটাতে হলে সংযম, ধৈর্য এবং সচেতন সিদ্ধান্তই হতে পারে সাফল্যের চাবিকাঠি।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO