Friday, July 17, 2026
HomeScrollভোটের আগে ভোরে আয়কর হানা দেবাশিসের কুমারের বাড়িতে!
Weather Update

ভোটের আগে ভোরে আয়কর হানা দেবাশিসের কুমারের বাড়িতে!

চক্রান্তের অভিযোগ তৃণমূলের

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে উত্তপ্ত বাংলার রাজনীতি। তারই মাঝে শুক্রবার ভোরে রাসবিহারীর তৃণমূল (TMC) প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের হানা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর মনোহরপুকুরের দুই ঠিকানা। ভোটের মুখে এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই অভিযোগ শাসকদলের।

জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর আধিকারিকরা পৌঁছন দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। একযোগে দু’টি জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। যদিও ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। হানার জেরে প্রচার বন্ধ রেখে আপাতত বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: আজও ঝড়-বৃষ্টির দাপট, সপ্তাহ ঘুরতেই বাড়বে গরম

ঘটনার খবর ছড়াতেই এলাকায় জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কার্যালয়ের সামনে স্লোগান তুলতে শুরু করেন তাঁরা। অভিযোগ ওঠে, দলের অফিসে থাকা কর্মীদের নথিপত্রও খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা, যা নিয়মবিরুদ্ধ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আয়কর দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, এর আগেই জমি সংক্রান্ত প্রতারণা মামলায় দেবাশিস কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি হাজিরাও দেন তদন্তে। অভিযোগ, একটি প্রকল্পের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং জোর করে জমি দখলের ঘটনাও ঘটেছে। সেই তদন্তে একাধিক তথ্য সামনে আসার পরই তাঁর নাম উঠে আসে বলে জানা গিয়েছে। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নিয়ে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot