ওয়েব ডেস্ক : গত কয়েক বছরে আমেরিকা (America) থেকে অন্তত ৯ থেকে ১০ জন বিজ্ঞানী (Scientist) ‘অদৃশ্য’ হয়েছেন। বিষয়টি স্বাভাবিক লাগলেও, তা একেবারে নয়। কারণ এই বিজ্ঞানীরা পরমাণু, মহাকাশবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে কারোর মৃত্যু হয়েছে। আবার কারোর খোঁজ পাওয়া যায়নি। যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তা নিয়ে এবার মুখ খুলল হোয়াইট হাউস (White House)।
হোয়াইট হাউসের (White House) প্রেস সচিব ক্যারোলিন লেভিট (Karoline Leavitt) এ নিয়ে বলেছেন, এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কোনও কথা হয়নি। এ বিষয়ে জেনে আমি উত্তর দেব। এ বিষয়টি মার্কিন প্রশাসন খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন তিনি।
আরও খবর : পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ’র, কী কথা হল?
কিন্তু প্রশ্ন উঠছে, পরমাণু, মহাকাশবিজ্ঞানীরা (Scientist) বেশ কিছু বছর ধরে ‘অদৃশ্য’ রয়েছেন। কিন্তু, এ নিয়ে কোনও তথ্য নেই হোয়াইট হাউসের কাছে? মূলত গোটা বিষয়টি মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। সেই কারণে হয়তো এই বিষয়ে বিস্তারিতভাবে মুখ খোলেনি হোয়াইট হাউস। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরি, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মতো সংস্থার বিজ্ঞানীরা নিখোঁজ। তবে এসব নিয়ে একটিই আশঙ্কা তৈরি হয়েছে, তা হল পারমাণবিক অস্ত্রের মতো গবেষণার তথ্য ফাঁস হচ্ছে না তো?
সূত্রের খবর, যে সব বিজ্ঞানীরা (Scientist) নিখোঁজ হয়েছিলেন, তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। এছাড়া অনেকের আকস্মিক মৃত্যু হয়েছে বলে খবর। এর পিছনে কোনও ষড়ষন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ নিয়ে পরে ওয়াশিংটন কী ব্যাখা দেয়, সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :







