কলকাতা: বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) টলিপাড়ার ‘চকোলেট বয়’ ভাবমূর্তি ভেঙে তিনি আদ্যোপান্ত ‘অ্যাংরি ইয়ং ম্যান’।পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-তে এই ভাবেই দেখা যাবে নায়ককে। প্রিয়াঙ্কাকে (Priyanka Sarkar) দেখে বোঝাই যাচ্ছে তিনি ভীষণ শান্ত একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রকাশ্যে ‘তারকাটা’ (Tarakata First Look) ওয়েব সিরিজের চরিত্রদের লুক সামনে এলো। এই সিরিজ়ের মাধ্যেমে অভিনেতা বিক্রম আত্মপ্রকাশ করতে চলেছেন প্রযোজক হিসাবেও। অর্থাৎ এই বার জোড়া দায়িত্ব।
এই নতুন সিরিজ়ে এক প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রমকে। একটি খুনের তদন্তে ফিরবেন। সেই তদন্ত তাঁর অতীতের সঙ্গে জড়িত কি না, এটাই রহস্য। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং। বহু বছর পরে বিক্রম কাজ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে।গত ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ‘তারকাটা’ সিরিজের মোশন পোস্টার। বিক্রমের যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, তিনি হাতে বন্দুক নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এই সিরিজে তিনি যে একজন চকলেট বয়ের চরিত্রে অভিনয় করছেন না সেটা বেশ বোঝাই যাচ্ছে বিক্রমকে দেখে। জানা গিয়েছে, তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন সিরিজে।প্রিয়াঙ্কাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি ভীষণ শান্ত একটি চরিত্রে অভিনয় করেছেন। সাদামাটা একটা লুক ফুটে উঠেছে প্রিয়াঙ্কার লুকের মধ্যে।

আরও পড়ুন: ‘রোমান্স হোতা তো আজ হুমারে বাচ্চে হোতে’ চিরাগের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কঙ্গনা
প্রযোজক হিসেবে বিক্রমের এটি প্রথম কাজ হতে চলেছে। শুধুমাত্র বিক্রম একা নন, প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনব ঘোষ। তিনি এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও পরিচালকের সাহায্য করেছেন। অন্যদিকে পরিচালক ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছেন। ছবিতে প্রিয়াঙ্কা, বিক্রম ছাড়া অভিনয় করবেন সুস্মিতা রায়, দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস। উল্লেখ্য, সম্প্রতি রাহুলের মৃত্যুর পর এই সিরিজের বাকি শ্যুটিংয়ের কাজেই ফিরেছিলেন প্রিয়াঙ্কা। ছবির কিছু অংশ কলকাতায় এবং কিছু অংশ টাকিতে শ্যুটিং হয়েছে। এই সিরিজের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়ের।







