কোচবিহার: আগামী সপ্তাহেই রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তাই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে জেলায় জেলায় জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকালে তৃণমূল (TMC) সুপ্রিমো কোচবিহার (Coochbehar) উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে জনসভা করেন কোচবিহারের রাসমেলা ময়দানে। সেখান থেকে তৃণমূল নেতা ও প্রার্থীদের দফতরে আয়কর দফতরের হানা প্রসঙ্গে তোপ দাগেন তিনি।
এদিন মমতা কটাক্ষের সুরে বলেন, “আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন। প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন। আমার প্লেনে হানা করছেন। আমার নিরাপত্তাকর্মীদের উপর হানা দিচ্ছেন।” এর পরেই বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল। সামনাসামনি লড়াই করতে পারেনা। ভিতু। কাপুরুষ।” শেষে তিনি কোচবিহারবাসীকে বিজেপিকে ‘বিসর্জন’ দেওয়ার বার্তা দেন।
আরও পড়ুন: ‘এত মিথ্যের ফুলঝুরি মানুষ সহ্য করবে না’ প্রধানমন্ত্রীকে তোপ মমতার
শুধু তাই নয়, আরও একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “সবাই মাথানত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার, জুলুম চলছে। আমি এমন নির্বাচন কোনও দিন দেখিনি। পশ্চিমবঙ্গ পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে। মনে আছে আপনাদের শীতলখুচিতে গুলি চালিয়ে দিয়েছিল ভোটের সময়? চার জনকে হত্যা করেছিল। আমি তার পরে ছুটে এসেছিলাম। সেই সব করার ধান্দাবাজি।”
দেখুন আরও খবর:







