Saturday, June 27, 2026
HomeScrollএয়ার ইন্ডিয়ার পাইলটের ব্যাগে গাঁজা! অভিযুক্তকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা
AIR India

এয়ার ইন্ডিয়ার পাইলটের ব্যাগে গাঁজা! অভিযুক্তকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা

পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিমান সংস্থা

ওয়েব ডেস্ক : এয়ার ইন্ডিয়ার (Air India) পাইলটের (Pilot) ব্যাগ থেকে উদ্ধার হল গাঁজা! সান ফ্রান্সিসকোয় বিমানবন্দরে এই বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাঁকে বহিষ্কার করে আমেরিকা (America) থেকে পাঠানো হল ভারতে (India)।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে গত ১৪ এপ্রিল। সেই সময় এয়ার ইন্ডিয়ার (Air India) ওই সহ পাইলট ছিলেন সান ফ্রান্সিসকোগামী একটি বিমানের যাত্রীবাহী কেবিনে। তিনিই ওই বিমানকে আবার দিল্লিতে ফিরিয়ে আনতেন। সূত্রের খবর, বিমানটি সান ফ্রান্সিসকোতে পৌঁছানোর পর মার্কিন আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় তাঁরা ওই পাইলটের ব্যাগ থেকে গাঁজা খুঁজে পান। এর পরেই তাঁকে পাঠানো হয় ভারতে।

আরও খবর : নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা গাড়ির! মর্মান্তিক ঘটনা কর্নাটকে

এই বিষয়টি ডিজিসিএ-কে জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India)। ওই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ওই বিমান সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, আমাদের এক পাইলট দিল্লি থেকে সান ফ্রান্সিসকো গিয়েছিলেন। সেখান থেকে বিমান ফিরিয়ে আনার দায়িত্ব তাঁর উপরে ছিল। কিন্তু তিনি বিমান পরিচালনায় ‘অযোগ্য’ বলে বিবেচিত হওয়ায় তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

সঙ্গে জানানো হয়েছে, ওই পাইলট বিমান সংস্থার আইন লঙ্ঘন করেছে। সেই কারণে তাঁর বিরুদ্ধে যথাযথ ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এয়ার ইন্ডিয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO