Monday, May 18, 2026
HomeBig news‘ইরান নিয়ে ট্রাম্পের সব দাবি মিথ্যা, সমঝোতা সহজ নয়’ বিস্ফোরক গালিবাফ
Iran America Conflict

‘ইরান নিয়ে ট্রাম্পের সব দাবি মিথ্যা, সমঝোতা সহজ নয়’ বিস্ফোরক গালিবাফ

আগামী সোমবার দ্বিতীয় দফার বৈঠক! সমাধান খুঁজছে কূটনৈতিক মহল

ওয়েবডেস্ক-  ইরান (Iran)  ও আমেরিকার (America)  মধ্যে সম্পর্ক কোনদিকে? দ্বিতীয় বৈঠকে কোনও সমাধান সূত্র মিলবে? এমনই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে (Islamabad)  বৈঠক বসতে চলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও চলমান অস্থিরতার একটি  সমাধান খুঁজছে কূটনৈতিক মহল। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কাতার ও তুরস্কও এই শান্তি প্রক্রিয়ায় সমর্থন জানাচ্ছে। এর ১১ ও ১২ এপ্রিল প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে দ্বিতীয় দফার বৈঠকের আগেই বিস্ফোরক ইরান (Iran) । এক ঘণ্টায় পর পর সাত মিথ্যা বলেছেন ট্রাম্প। সমঝোতা সহজ নয়, পাকিস্তানের দ্বিতীয় বৈঠকের আগে স্পষ্টবার্তা দিল ইরান। শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু এখনও হরমুজ কোনও স্থিতবস্থা আসেনি।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Iranian Foreign Minister Abbas Araghchi) জানিয়েছেন, ইজরায়েল (Israel)  ও লেবাননের সংঘর্ষবিরতি যত দিন চলবে, তত দিন হরমুজ প্রণালীও খোলা থাকবে। এর পরে ট্রাম্পের জবাব, আমেরিকার নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে তা এখনও থামাচ্ছে না তারা। মানে ইরানের বন্দর থেকে আসা এবং সে দিকে যাওয়া জাহাজগুলিকে হরমুজে আটকাবে আমেরিকা।

ট্রাম্পের দাবি, অবরোধ বেশি ক্ষণ চলবে না। কারণ, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় হয়েই এসেছে। তাঁর আশা শীঘ্রই হরমুজে অবরোধ তোলা যাবে।

ট্রাম্পের এই বক্তব্যের পরেই গর্জে ওঠেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ (Iranian Parliament Speaker Mohammad Bagher Ghalibaf) । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবরোধ আমেরিকার চালিয়ে গেলে হরমুজ প্রণালী খুলবে না।‘

ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, ট্রাম্প একের পর এক মিথ্যা বলে চলেছেন। এক ঘণ্টায় তিনি ইরান সম্পর্কে সাতটি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ। গালিবাফের হুঁশিয়ারি, এই ধরনের মিথ্যাচার যুদ্ধ বা সমঝোতায় সাফল্য আনবে না। হরমুজ প্রণালী অবস্থা ও নিয়ন্তণবিধি সমাজমাধ্যমে কোনও ঘোষণা দ্বারা নির্ধারিত হবে না বলে জানিয়েছেন গালিবাফ।

আরও পড়ুন-  ফের ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার বৈঠকে আমেরিকার ও ইরানের প্রথম আলোচনায় তেহরানের অন্যতম প্রতিনিধি ছিলেন গালিবাফ। সেইসঙ্গে আঘারচিও আলোচনার সময় ইসলামাবাদে গিয়েছিলেন। সোমবার এই আলোচনায় কারা থাকবেন তা স্পষ্ট নয়। এই দিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে তিনি আশাবাদী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot