Saturday, April 18, 2026
HomeBig newsশওকত মোল্লার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা
Mamata Banerjee

শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা

'শওকতের নিরাপত্তা তুলে নিতে চায় বিজেপিকে বলে', অভিযোগ মমতা'র

ওয়েব ডেস্ক : শনিবার ভাঙড় (Bhangar) থেকে দলীয় প্রার্থী শওকত মোল্লার (Shawkat Mollah) সমর্থনে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি বলেন, শওকতকে জেতান। এর পরে আপনারা যা চাইবেন সেটাই করে দেব। পাশাপাশি বিরোধী কোনও প্রার্থীকে ভোট না দিতে অনুরোধ করলেন তৃণমূল (TMC) নেত্রী। এর পরেই শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মমতা।

মমতা (Mamata Banerjee) অভিযোগ করে বলেছেন, “শওকতের নিরাপত্তা তুলে নিতে চায় বিজেপিকে বলে। তাঁর উপর হামলা হলে ছেড়ে কথা বলব না।” তিনি আরও দাবি করেছেন, ‘ওকে খুন করতে চায় ওরা। সঙ্গে বলেছেন, ‘বিজেপির হিম্মত নেই আমার সঙ্গে লড়তে পারে না। ওরা শওকতকে নিয়ে পড়েছে। আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত।’

আরও খবর : ‘বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়িতে তো হানা দেওয়া হয় না’, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ মমতা’র

মমতা (Mamata Banerjee) এদিন আরও বলেন, “বিজেপির নেতারা ২০-৩০টা করে গাড়িতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াবে। আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। যদি সে রকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দেব। দেখি আপনারা কী করতে পারেন।”

মূলত, ২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণায় ভোট রয়েছে। তার জন্য শনিবার জেলাজুড়ে প্রচার সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বারুইপুর হয়েছে প্রচারে যান ভাঙড়ে। মূলত আসন্ন ভোটে আইএসফের হাত থেকে ভাঙড় কেড়ে নিতে তৎপর হয়েছে তৃণমূল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor