Thursday, April 23, 2026
HomeScroll৪ শতাংশ DA এপ্রিলের বেতনেই, বড় ঘোষণা মমতার
Mamata Banerjee on DA

৪ শতাংশ DA এপ্রিলের বেতনেই, বড় ঘোষণা মমতার

৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ (Mamata Banerjee on DA) ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই টাকা পাননি কেউ। এই আবহে আমডাঙার জনসভা থেকে সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা (DA of WB State Government Employees)।

আমডাঙার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মমতা বলেন, “৪ শতাংশ ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না হলে অনেক দিন আগে আপনারা পেয়ে যেতেন ২৫ শতাংশ মতো। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমরা কথা দিচ্ছি।

আরও পড়ুন: ‘বস্তির শহর কলকাতা, শহরে দাঁড়িয়েই বললেন শাহ

সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন মমতা, তাঁর ভাষায়, ”কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কাল থেকে বাবু, গদ্দার বাবু, পিরিতের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না-পারে। আবার পশ্চিম মেদিনীপুরে রেল ব্লক করে দিয়েছে। রাস্তা ব্লক করে দিয়েছে। ভেবেছে দু’দিনের জমিদারি করবে। তবে আগামী দিনে জমিদারি করতে পারবে না।সকলে দল বেঁধে ভোট দিতে যাবেন।”সাধারণ মানুষকে ‘সাবধান’ করে মমতার বক্তব্য, ”ইভিএম মেশিন খারাপ করে দেবে। অনেক লাইন জীবনে দিয়েছেন। একটু অপেক্ষা করবেন। নতুন মেশিনে ভোট দেবেন। চিপ ঢুকিয়ে রেখে দেবে।যাঁদের কাল ভোট আছে, তাঁরা দেখে নিন সাপ্লিমেন্টরি লিস্ট। আপনারা রিটার্নিং অফিসারের থেকে তালিকা নিয়ে নিন। যাঁদের ভোট কেটে গিয়েছে। জেনুইন নাম— আমি সবার নাম তুলে দেব।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker