Saturday, July 25, 2026
HomeScrollতাপপ্রবাহের মাঝে বড় ইউ-টার্ন! ঘূর্ণাবর্তের প্রবাহে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা
Weather Update

তাপপ্রবাহের মাঝে বড় ইউ-টার্ন! ঘূর্ণাবর্তের প্রবাহে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা

জেলায় জেলায় ঝড়ের সতর্কতা

কলকাতা: তীব্র গরমের দাপটের মাঝেই আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত (Weather Update)। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া (Rain Forecast)। একদিকে তাপপ্রবাহের অস্বস্তি, অন্যদিকে ঝড়বৃষ্টির দাপট, দুইয়ের মিশেলে অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে (Weather)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে।

আরও পড়ুন: মমতা’র সমর্থনে এবার বঙ্গ সফরে কেজরিওয়াল!

উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে।

শনিবার পরিস্থিতি আরও জোরালো হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় কালবৈশাখীর আশঙ্কা, যেখানে হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

রবিবার থেকে আবহাওয়া আরও খারাপ হওয়ার ইঙ্গিত মিলেছে। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে শনিবার ৫০-৬০ কিমি বেগে ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কোচবিহার ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99