Saturday, April 25, 2026
HomeBig newsদ্বিতীয় দফার ভোট, বন্ধ পুলকার, সোমবার থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস
Online Class

দ্বিতীয় দফার ভোট, বন্ধ পুলকার, সোমবার থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস

স্কুলে পৌঁছতেই সমস্যায় জেরবার হতে হচ্ছে পড়ুয়াদের

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার (Second Phase Vote)  ভোট আগামী ২৯ এপ্রিল। বন্ধ পুলকার, সোমবার থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস (Online Class)  শুরু। ভোটের আবহে (2026 West Bengal Assembly Election)  রাস্তা থেকে পুলিশের গাড়ি ধরপাকড়ের প্রতিবাদে শুক্রবার বন্ধ ছিল পুলকার (Pull Car) । স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, আগামী ২৯ এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার ভোট। এর পরেই ১ মে, ‘মে ডে’ র ছুটি। ফলে রাস্তাতে গাড়ি পাওয়া যাবে না।

ভোটের আবহে রাস্তার সরকারি-বেসরকারি বাসে প্রায় নেই। ফলে দুর্ভোগ বাড়ছে নিত্যযাত্রীদের। সেইসঙ্গে স্কুলে পৌঁছতেই সমস্যায় জেরবার হতে হচ্ছে পড়ুয়াদের। ফলে কচি কাঁচাদের সমস্যার কথা মাথায় রেখেই সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে অনলাইন ক্লাস চালু হচ্ছে। ভোটের রেজাল্ট বের হবে আগামী ৪ মে। ফলে ৪ মে পর্যন্ত এইভাবেই ক্লাস চলবে।

পুলকার সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাউথ পয়েন্ট, ডিপিএস, বালিগঞ্জ শিক্ষা সদন, শ্রী শ্রী অ্যাযকাডেমি, ক্যা লকাটা বয়েজের মতো একাধিক স্কুলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ মে পর্যন্ত বাড়ি থেকে ক্লাস করবে পড়ুয়ারা। অপরদিকে বেসরকারি বাস মালিকেরা জানিয়েছেন, সোমবার থেকে প্রায় ৮০ শতাংশ বাসই ভোটের কাজের জন্য নেওয়া হবে। বাসের আকালে চরম দুর্দশায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বাসমালিকরা জানাচ্ছেন, দুর্ভোগ চলবে ভোটের ফলাফলের পরদিন মানে ৫ মে পর্যন্ত। ৬/৭ মে থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন-  সাত সকালে হাবড়ায় ইডির অভিযান, নজরে চাল ব্যবসায়ীরা

পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশনের তরফে সাধারণ সম্পাদক সুদীপ দত্ত জানিয়েছেন সোমবার থেকে সমস্ত পুলকার বন্ধ রাখা হবে। বেশির ভাগ স্কুলই জানিয়েছে ভোটের ফলাফলের পর স্কুল খুলবে। এই কয়েকদিন অনলাইনে ক্লাস হবে’।
বাসমালিকরা জানিয়েছেন, ভোটের আবহে বাস পেতে বেগ পেতে হচ্ছে সকলকে। রেজাল্ট বের হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে সোমবার থেকে বাস নিলেও কথামতো বাসভাড়া এবং চালক খালাসির খোড়াকিবাবদ অগ্রিম টাকা নির্বাচন কমিশন বাসমালিকদের এখনও দেয়নি বলে অভিযোগ উঠেছে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যািয়, সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা সকলের বক্তব্য নির্বাচন কমিশন কথা রাখেনি। বলা হয়েছিল, গাড়ি পাঠানোর আগে ৯০ শতাংশ টাকা দিয়ে দিবে। কিন্তু শুক্রবারও সে টাকা মালিকদের অ্যাকাউন্টে আসেনি। কমিশন সূত্রে জানানো হয়েছে, টাকা সোমবারের মধ্যে পেয়ে যাবেন তারা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot