Friday, June 12, 2026
HomeScrollরাজবেশে সিংহাসনে সাহেব, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ফার্স্ট লুকে রহস্যের ইঙ্গিত
Phool Pisi O Edward

রাজবেশে সিংহাসনে সাহেব, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ফার্স্ট লুকে রহস্যের ইঙ্গিত

রাজকীয় সাজে নজর কেড়েছেন সাহেব চট্টোপাধ্যায়

কলকাতা: গোয়েন্দা গল্পের টানেই গরমের ছুটিতে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। তাঁদের আগামী ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর (Phool Pisi O Edward) টিজার (Teaser) ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে। আর এবার প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার, যেখানে রাজকীয় সাজে নজর কেড়েছেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)।

পোস্টারে রাজবেশে সিংহাসনে বসে থাকা যোগেন্দ্র চরিত্রে সাহেব যেন এক নীরব অথচ শক্তিশালী উপস্থিতি। অলিভ সবুজ কুর্তা, সাদা ধুতি, গলায় চেন, হাতে আংটি আর ক্লাসিক কালো জুতো, সব মিলিয়ে তাঁর লুকে স্পষ্ট সাহেবিয়ানা ও আভিজাত্যের ছাপ। তীক্ষ্ণ দৃষ্টি ও স্থির ভঙ্গিতে ফুটে উঠেছে চরিত্রটির রহস্যময় দিকও।

আরও পড়ুন: ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’!

ছবিতে যোগেন্দ্র যে গুরুত্বপূর্ণ চরিত্র, তা এই প্রথম ঝলকেই পরিষ্কার। ভিনটেজ আবহে সাজানো পটভূমি এবং সাহেবের ব্যক্তিত্ব মিলিয়ে পোস্টারটি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাহেব জানান, শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০০১ সালে কেরিয়ার শুরু করার পর ২০২৬ সালে তিনি উদযাপন করছেন নিজের সিলভার জুবলি। তিনি বলেন, “ওঁদের সঙ্গে কাজ করার ইচ্ছা সবসময়ই ছিল। নন্দিতাদিকে বলার পরই ‘গোত্র’ ছবির সুযোগ পাই। সেই অভিজ্ঞতা এতটাই ভালো ছিল যে আবার কাজ করতে চেয়েছিলাম। এরপরই আসে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর প্রস্তাব।”

তিনি আরও যোগ করেন, “উইন্ডোজ থেকে শিখেছি কীভাবে একটি কাজকে নিজের জীবনের অংশ করে নিতে হয়। ওঁদের প্রতিটি গল্পই আলাদা এবং স্বতন্ত্র। তাই এই সুযোগ হাতছাড়া করিনি।” রহস্যে মোড়া এই গোয়েন্দা কাহিনি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ গরমের ছুটিতে কতটা চমক দেয়, সেটাই এখন দেখার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d