Monday, June 15, 2026
HomeScrollভোট দিলেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শারদওয়াত মুখার্জি
BJP candidate Dr. Sharadwat Mukherjee

ভোট দিলেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শারদওয়াত মুখার্জি

এডি স্কুলে ভিভি প্যাটের সমস্যা, দু এক জায়গায় বুথ জ্যামের অভিযোগ

ওয়েবডেস্ক- সকাল থেকেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Second Phase) । গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হয়। কড়া নিরাপত্তার মধ্যে শুরু ভোটগ্রহণ। আজ দ্বিতীয় দফা।

১১৬ বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শারদওয়াত মুখার্জি (BJP candidate Dr. Sharadwat Mukherjee) আজ সল্টলেকে (SaltLake)  নিজের বাড়ি থেকে বেরিয়ে EC ব্লকের কালি বাড়িতে পুজো দিয়ে সল্টলেক এর এডি স্কুলে নিজের ভোট দিয়ে, ১১৬ বিধান নগর এর বিভিন্ন এলাকা করে দেখেন।

তিনি জানান, এখন অবধি বিধাননগরে বড় সড়ক কোনও অশান্তির বা গন্ডগোলের খবর পাওয়া যায়নি, এডি স্কুলে ভিভি প্যাডের সমস্যা আছে আর দু এক জায়গায় হালকা বুথ জ্যামের অভিযোগ আসছে। এই দুটো অভিযোগ ছাড়া বাকি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে যারা বিধান নগর জুড়ে।

আজ ২৯ এপ্রিল। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ১৪২ টি আসনে ভোট গ্রহণ। ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে।

আরও পড়ুন-  দ্বিতীয় দফার সকালেই ‘সুপার অ্যাক্টিভ’ মমতা! বুথে বুথে ঘুরে কমিশনকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো

দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ভবানীপুর), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), অরূপ বিশ্বাস (টালিগঞ্জ), শশী পাঁজা (শ্যামপুকুর), ইন্দ্রনীল সেন (চন্দননগর), চন্দ্রিমা ভট্টাচার্য (উত্তর দমদম), শোভন দেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ), সুজিত বসু (বিধাননগর), রথীন ঘোষ (মধ্যমগ্রাম) প্রমুখ।

অন্যদিকে বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী (ভবানীপুর), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), রূপা গাঙ্গুলী (সোনারপুর দক্ষিণ), রুদ্রনীল ঘোষ (শ্যামপুর), পাপিয়া অধিকারী (টালিগঞ্জ), শর্বরী মুখার্জীসহ (যাদবপুর) আরও অনেকে। এ দফায় ভাঙড় আসনে পীরজাদা নওশাদ সিদ্দিকীর ভাগ্যও নির্ধারণ হবে। দ্বিতীয় দফায় মোট ভোটার প্রায় ৩ কোটি ২১ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। এ দফায় ৪১ হাজার ১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d