Saturday, June 20, 2026
HomeScrollভোট দেওয়ার পর জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর বিজেপি প্রার্থীর গলায়
Ranaghat

ভোট দেওয়ার পর জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর বিজেপি প্রার্থীর গলায়

বিধানসভায় তাঁর জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী, জানালেন বিজেপি প্রার্থী

ওয়েব ডেস্ক : বঙ্গে শুরু হয়েছে শেষ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই বুথে বুথে সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিজেপি (BJP) প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় (Parthasarathi Chatterjee)। আর নিজের কেন্দ্রে তিনি জিতবেন বলেই আশা প্রকাশ করলেন তিনি।

বুধবার নিজের পাড়ার রানাঘাট (Ranaghat) পাল চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৭ নম্বর বুথে গিয়ে ভোট দেন বিজেপি প্রার্থী পার্থসারথি চ্যাটার্জি। ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে তিনি জানান, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভায় তাঁর জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : ভোট দিলেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শারদওয়াত মুখার্জি

ভোটের দিন প্রার্থীকে নিজের বুথে দেখতে কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। এছাড়াও বয়স্ক ভোটারদের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়। সব মিলিয়ে আত্মবিশ্বাসী সুরেই ভোট দিলেন বিজেপি প্রার্থী। নিজের বুথে ভোট দেবার পর নিজের বিধানসভার বিভিন্ন এলাকায় প্রত্যেকটি বুথে বুথে খোঁজ খবর নিতে যাচ্ছেন বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, শেষ দফায় সাত জেলার বঙ্গে চলছে ১৪২ আসনে ভোট। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে ইতিমধ্যে ৮ জেলাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২ হাজারেরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় মোতায়েন করা হচ্ছে স্পেশাল ফোর্সকেও।

দেখুন আরও খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto