Wednesday, June 17, 2026
Homeএই মুহূর্তেচুঁচুড়ায় ভোটের দিন উত্তেজনা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথ অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের
Hoogly

চুঁচুড়ায় ভোটের দিন উত্তেজনা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথ অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের

ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়

চুঁচুড়া: ভোটের দিনেই হুগলির (Hooghly) চুঁচুড়ায় (Chunchura) উত্তেজনা ছড়াল। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের বুথ অফিসে ভাঙচুর চালিয়েছে এবং কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে।

ঘটনাটি চুঁচুড়ার ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা ও মাঝের রাস্তা এলাকার একাধিক বুথ ৩৪৮, ৩৪৯ ও ৩৩২-কে ঘিরে। অভিযোগ, ওইসব জায়গায় তৃণমূল তাদের ক্যাম্প অফিস তৈরি করেছিল। সেখানেই হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ায় এবং কর্মীদের বুথ ছেড়ে সরে যেতে বলে।

আরও পড়ুন: বুথে বুথে রুপা, ‘স্লো ভোটিং’-এর অভিযোগে সরব বিজেপি প্রার্থী

তৃণমূলের দাবি, এরপরই জওয়ানরা লাঠি উঁচিয়ে কর্মীদের তাড়া করে এবং বুথ অফিসে ভাঙচুর চালায়। চেয়ার-টেবিল উল্টে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয় ভোটার স্লিপও। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বুথ অফিসগুলি পোলিং স্টেশন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই করা হয়েছিল। ঘটনার জেরে এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। যদিও এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO