HomeScrollসাধারণ ভোটের লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার

সাধারণ ভোটের লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার

'বৃষ্টি'কে তৃণমূল সুপ্রিমোর চোখের জল বলে কটাক্ষ বিজেপি সাংসদের

ওয়েবডেস্ক- সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও সার্বিকভাবে ভোট গ্রহণ কেন্দ্রে সুষ্ঠু এবং অবাধ ভাবে চলছে ভোট গ্রহণ জানালেন সাংসদ। তবে বৃষ্টি প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী চোখের জল হতে পারে কিংবা পুষ্প বৃষ্টি সেটাও বলতেই পারেন।

শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী শিক্ষক স্বপন দাস সাংসদ জগন্নাথ সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত,  শুধু তাই নয় দুজনে দুজনার বাল্য বন্ধু। তবে বাল্যবন্ধুকেও ভোট দিতে পারলেন না তিনি। শান্তিপুর বিধানসভার লাগোয়া, রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বড় জিয়াকুর আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় ১৫ নম্বর বুথে সংসদের ভোট। সেই হিসাবে তিনি পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বর্তমান বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন-  ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু! তার পর কী হল? দেখুন মেগা আপডেট

এদিন সংসদ সপরিবারে ভোট দিয়ে জানাচ্ছেন,  রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় চেষ্টা করছে তবে সেনাবাহিনীর সক্রিয়তায় খুব বেশি প্রভাব ফেলতে পারিনি এখনও পর্যন্ত। তবে সকাল থেকেই উৎসবের চেহারায় স্বতঃস্ফূর্ত ভোটদান শুরু হয়েছে বিশেষত গ্রামীন এলাকায়। সাংসদ জানাচ্ছেন ১৬ নম্বর ওয়ার্ড বাগআচরা এলাকার চরপান পাড়া  সহ বেশ কিছু বুথে গতকাল রাতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোট দেওয়ার পর সেই এলাকাগুলো ঘুরে দেখে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি ছটি বিধানসভায় পৌঁছাবেন তিনি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News