Sunday, June 14, 2026
HomeScrollএন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
West Bengal Elections 2026 Phase 2 Voting

এন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

উত্তপ্ত এন্টালি বিধানসভা, বুথে ঢুকে উত্তেজনা প্রিয়াঙ্কার

কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার (West Bengal Elections 2026 Phase 2 Voting) ভোটেও অশান্তির আঁচ জেলাজুড়ে। নদিয়ার চাপড়ায় বিজেপি এজেন্টকে মারধর, ভাঙড়ে আইএসএফ-কে বাধা। কলকাতার এন্টালিতে (Entally Clashes) প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের তুমুল বিক্ষোভ। কালীঘাটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘চোর’ স্লোগান। বিক্ষোভকারীদের দিকে দৌড়ে গেলেন শুভেন্দু। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। একাধিক বুথে খারাপ ইভিএম। এন্টালি ভোটকেন্দ্রে বুথে ঢুকে উত্তেজনা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal)। অভিযোগ, ভিতরে জায়গা কম থাকায় এজেন্টকে বুথ থেকে বের করে দেন তিনি। প্রিয়াঙ্কার দাবি, “ভিতরে কি কোলে বসবে? ১৫ বছর ধরে এই করে আসছে। এবার কেন্দ্রীয় বাহিনী আছে। তারাই অ্যাকশন নেবে।”

কলকাতার এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা তিবরেওয়াল বুথে তাঁর এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া নিয়ে নির্বাচনী আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বুথের ভিতরে ঢুকে হাতাহাতি তৃণমূলের এজেন্টের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর সামনে ধাক্কা এজেন্টকে। ঘর ছোট হওয়ার অজুহাতে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রিয়াঙ্কার দাবি, “ভিতরে কি কোলে বসবে? ১৫ বছর ধরে এই করে আসছে। এবার কেন্দ্রীয় বাহিনী আছে। তারাই অ্যাকশন নেবে।পরে তৃণমূল প্রার্থীর প্রতিনিধিও সেই বিতর্কে জড়িয়ে পড়লে দু’জনকেই বুথ থেকে বের করে দেওয়া হয়।”

আরও পড়ুন: শুভেন্দুকে চোর-চোর স্লোগান, জয় হিন্দ ভবনের বাইরে লাঠিচার্জ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

এই দফার সবচেয়ে নজরকাড়া লড়াই হচ্ছে ভবানীপুর কেন্দ্রে। ২০১১ সাল থেকে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত হলেও এবারের লড়াই অত্যন্ত প্রেস্টিজ ফাইট। নিজের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। প্রথম দফায় রেকর্ড ৯২ শতাংশের বেশি ভোটদানের পর এই দফাতেও বিপুল সংখ্যক মানুষ বুথমুখী হয়েছেন।প্রথম দফার মতো দ্বিতীয় তথা শেষ দফাতেও চালিয়ে খেলছে জনতা। বেলা ১টা পর্যন্ত বঙ্গে ভোটের হার ৬১.১১।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d