Monday, June 15, 2026
HomeScrollজেনারেটর থাকা সত্ত্বেও কেন দীর্ঘক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ? প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী
Canning

জেনারেটর থাকা সত্ত্বেও কেন দীর্ঘক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ? প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী

নন্দীগ্রামের মতোই এখানে বিজেপি জেতার চেষ্টা করছে, অভিযোগ তৃণমূলের

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এবার ফল প্রকাশের অপেক্ষা। তা প্রকাশিত হবে আগামী ৪ মে, সোমবার। কিন্তু, ফল প্রকাশের আগে স্ট্রংরুমকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। লোডশেডিং হওয়ার পর জেনারেটর থাকা সত্ত্বেও কেন দীর্ঘক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী।

ক্যানিং পশ্চিমের (Canning West) তৃণমূল (TMC) প্রার্থী পরেশ রাম দাস অভিযোগ করেছেন, লোডশেডিং হওয়ার পর জেনারেটর থাকা সত্ত্বেও কুড়ি মিনিট স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বন্ধ ছিল। কেন এতক্ষণ সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, নন্দীগ্রামে যেভাবে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছেন। সেই ভাবেই এখানে বিজেপি (BJP) জেতার চেষ্টা করছে।

আরও খবর : ভোট মিটতেই ফের অশান্ত ভাঙড়!

এছাড়া এদিন কলকাতার কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে। বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ ছিল বলে অভিযোগ। এই ঘটনায় অন্ধকার হওয়ার সময়কার ফুটেজ চাইল তৃণমূল। এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অন্যদিকে স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে ধুন্ধুমার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra)। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি (BJP) ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করেছে । স্ট্রংরুমে বহিরাগতরা ঢুকেছে বলে ভিডিয়ো পোস্ট করেও অভিযোগ করেছে তৃণমূল (TMC)। তার পরেই সেখানে হাজির হয়ে অবস্থান বিক্ষোভ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শশী পাঁজা (Shashi Panja)। এ নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d