Tuesday, June 16, 2026
HomeScrollআমেরিকায় নির্মম পরিণতি ভারতীয় পড়ুয়ার, কেন এমন সিদ্ধান্ত?
America

আমেরিকায় নির্মম পরিণতি ভারতীয় পড়ুয়ার, কেন এমন সিদ্ধান্ত?

জানা গিয়েছে, মানসিক চাপে ছিলেন ওই পড়ুয়া

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) উদ্ধার হল ভারতীয় ছাত্রের (Indian Student) দেহ। জানা গিয়েছে, তিনি শিকাগোয় (Chicago) দেপল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছিলেন। সূত্রের খবর, এর পরেই দীর্ঘ সময় ধরে চাকরির খোঁজ করছিলেন তিনি। কিন্তু তা পাননি। এর পরেই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান পুলিশের (Police)।

জানা যাচ্ছে, ওই ছাত্রের নাম ইরাগনবয়িনা চন্দু। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কিন্তু, চাকরি না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে খবর। অন্যদিকে আর্থিক চাপও বাড়ছিল বলে জানা গিয়েছে। কারণ, ওই ছাত্রকে (Student) ধারদেনা করে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন। পড়াশোনার পর চাকরির চেষ্টা করেছিলেন তিনি। তবে মনে করা হচ্ছে, চাকরি না পেয়েই মানসিক চাপে ছিলেন ওই পড়ুয়া। তার পরেই বৃহস্পতিবার চন্দুর দেহ উদ্ধার হয়।

আরও খবর : ফের খতম হল আরও এক ভারতশত্রু

পুলিশের (Police) প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। আর ছেলের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তাঁর বাবা ও মা।

চন্দুর এক বন্ধ জানিয়েছেন, চন্দু মিশুকে স্বভাবের ছিলেন। পড়াশোনাতেও ভালো ছিলেন। অনেক কষ্টে ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন তাঁর বাবা ও মা। তবে কীভাবে ধারদেনা মেটাবেন, তা নিয়ে নাকি বার বার বলতেন। কিন্তু, সে যে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে, কেউ তা বুঝতে পারেনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO