Tuesday, June 16, 2026
HomeScrollIFFI-র নয়া ডিরেক্টর আশুতোষ গোয়ারিকর!
Ashutosh Gowariker

IFFI-র নয়া ডিরেক্টর আশুতোষ গোয়ারিকর!

গোয়ারিকরের হাতে এবার বড় দায়িত্ব তুলে দিল কেন্দ্র

ওয়েব ডেস্ক: ভারতীয় সিনেমাকে (Indian Cinema) আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া পরিচালক আশুতোষ গোয়ারিকরের (Ashutosh Gowariker) হাতে এবার বড় দায়িত্ব তুলে দিল কেন্দ্র। ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন তিনি। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

‘লগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো স্মরণীয় ছবির নির্মাতা গোয়ারিকর দীর্ঘদিন ধরেই এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক সিনেমা সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগই তাঁকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।

আরও পড়ুন: মালদ্বীপে সপরিবারে ছুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, ভাইরাল ‘বেবি শার্ক’ মোমেন্ট!

উল্লেখ্য, গত দু’বছর IFFI-র ডিরেক্টরের দায়িত্বে ছিলেন শেখর কাপুর। এবার সেই জায়গায় আসছেন আশুতোষ গোয়ারিকর। এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পরিচালক জানিয়েছেন, “১৯৮৪ সালে একজন দর্শক হিসেবে প্রথম এই উৎসবে যোগ দিয়েছিলাম। এরপর দীর্ঘ পথ চলায় নানা ভাবে যুক্ত থেকেছি। ২০২৪ সালে জুরি সভাপতি হিসেবেও কাজ করেছি। IFFI-র ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া আমার কাছে যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, “১৯৫২ সাল থেকে এই উৎসবের যে ঐতিহ্য গড়ে উঠেছে, তা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া গর্বের। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং গোয়া সরকারের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

প্রতি বছরের মতো এবছরও গোয়াতেই বসবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই মঞ্চের হাল ধরতে চলেছেন বলিউডের এই অভিজ্ঞ পরিচালক। খবর প্রকাশ্যে আসতেই সিনে দুনিয়া থেকে আসছে শুভেচ্ছার ঢল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO