Saturday, May 2, 2026
HomeScrollএক ধাক্কায় পারদ পতন, ৬ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা, আজও ঝড় বৃষ্টির...
Rain Alert

এক ধাক্কায় পারদ পতন, ৬ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা, আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগ কতদিন চলবে? বড় আপডেট আবহাওয়া দফতরের

ওয়েবডেস্ক-  এপ্রিল পার হয়ে সব মে মাস শুরু হয়েছে। কিছুটা হলেও গরম থেকে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত (vortex) ও অক্ষরেখার লাগাম টানার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Storm) দাপট বাড়বে।

কলকাতায় আকাশ মেঘলা (Cloudy Sky) । বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস। একধাক্কায় পারদ পতন, ৬ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা।

আরও পড়ুন-  সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, মোটের উপর শান্তিপূর্ণ

উত্তরবঙ্গে গতকাল থেকেই তীব্র ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত বেশ সক্রিয় আকার নিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।

মঙ্গলবারও আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হ হবে না, ঝড় বৃষ্টি চলবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমবে। উত্তরঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার একই পরিস্থিতি বজায় থাকবে। তবে ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার ফের উত্তরবঙ্গের পাঁচজেলায় বৃষ্টির সম্ভাবনা।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188