Sunday, May 3, 2026
HomeScrollভোট গণনার দিন বৃষ্টির পূর্বাভাস, তোলপাড় হবে কোন কোন এলাকা?
Kalbaishakhi Alert

ভোট গণনার দিন বৃষ্টির পূর্বাভাস, তোলপাড় হবে কোন কোন এলাকা?

সোমবার কালবৈশাখী ও তুমুল বৃষ্টির পূর্বাভাস, চলবে দুর্যোগ

কলকাতা: রাত পোহালেই বাংলা বিধানসভা ভোটের ফল গণনা।একদিকে রাজ্য-রাজনীতির পারদ চড়ছে, অন্যদিকে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaishakhi Alert)। কলকাতা (Kolkata Kalbaishakhi Alert) সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা, তার সঙ্গে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত যার জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি (Rain-Thunderstorm Forecast South Bengal) চলবে আরও কিছু দিন। এর ফলে বৈশাখের তীব্র গরমে কিছুটা স্বস্তি মিলেছে।আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং পূর্ব বর্ধমানের এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সর্তকতা জারি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া পাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

রবিবারও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। তবে সোমবার কালবৈশাখীর দাপট আরও বাড়বে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই দিন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।আগামিকাল সোমবার— দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ সতর্কতা রয়েছে মালদা জেলার জন্য। সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

আরও পড়ুন:বিধাননগর কলেজের স্ট্রংরুম ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, দু’পক্ষের মধ্যে স্লোগানযুদ্ধও

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

\আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রউত্তরবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সর্তকতা।সোমবার ও মঙ্গলবার মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188