Friday, June 19, 2026
HomeBig newsনথি সুরক্ষায় নবান্নে টিম পাঠাল কমিশন
Election Commission

নথি সুরক্ষায় নবান্নে টিম পাঠাল কমিশন

বিশেষ নজরে নবান্ন, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ওয়েব ডেস্ক : বঙ্গে পরিবর্তন হতে চলেছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে ভোটের ফলাফল (West Bengal Assembly Election Result 2026)। সেই আভাস মিলতেই সরকারি নথিপত্র সুরক্ষায় তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের একাধিক দফতরে পাঠানো হল টিম। নবান্ন (Nabanna), মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্যভবনে কুইক রেসপন্স টিম পাঠানো হয়েছে বলে খবর। মূলত, রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। সেই কারণেই কি নথিপত্র সংরক্ষণের উদ্যোগ?

রাজ্যের মূল প্রশাসনিক ভবন এখন রয়েছে নবান্নে (Nabanna)। এবার বিজেপি ক্ষমতায় এলে মহাকরণ বা প্রাচীন রাইটার্স বিল্ডিংকে গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সেই ভবন সাজানোর কাজ শুরু হয়েছে। কিন্তু তার আগে সমস্ত নথি সুরক্ষিত করতে চাইছে গেরুয়া শিবির?

আরও খবর : ভোটগণনায় দেরি কেন? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?

প্রশ্ন হচ্ছে, বিজেপি (BJP) কি আশঙ্কা করছে কোনও সরকারি গুরুত্বপূর্ণ নথি লোপাট হতে পারে? আর সেই কারণেই দ্রুত কিউআরটি টিম পাঠানো হয়েছে? সেই কারণে বিশেষ নজর দেওয়া হয়েছে নবান্নে? ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। আর সেই ফাইলগুলির সুরক্ষায় নবান্নের আশেপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto