ওয়েব ডেস্ক : বঙ্গে পরিবর্তনের হাওয়া। সোমবার বিকেল পর্যন্ত ১৯৯ টি আসনে এগিয়ে বিজেপি (BJP)। মাত্র ৮৮ আসনে এগিয়ে তৃণমূল (TMC)। এদিকে একাধিক জায়গায় পরাজিত হয়েছেন হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা। তবে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, এবার নিজের গণনা কেন্দ্র সাখোয়াত মেমোরিয়ালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমনকি সেখানে কাউন্টিং বন্ধ হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।
মূলত, বঙ্গে গেরুয়া ঝড় বয়ে চলেছে। একের পর এক তৃণমূল প্রার্থী পরাজয়ের মুখ দেখছেন। এমন অবস্থায় ভবানীপুরে (Bhawanipur) এগিয়ে রয়েছেন মমতা। পাঁচ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। কিন্তু, রাজ্যে এখন যে পরিস্থিতি চলছে তা নিয়ে খোদ চিন্তায় পড়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি জিতবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এখন ৭ রাউন্ডের গণনা বাকি। ফলে যখন তখন পরিস্থিতি বদলে যেতে পারে। এমন অবস্থায় নিজের গণনা কেন্দ্রে গেলেন মমতা।
আরও খবর : নথি সুরক্ষায় নবান্নে টিম পাঠাল কমিশন
বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেয় বিজেপি। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সাখাওয়াত মেমোরিয়ালে গণনাকেন্দ্রে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে তাঁকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন (Election Commission)। কারণ, তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে কারও থাকার কথা নয়।
এদিকে জানা যাচ্ছে, সাখোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। সূত্রের খবর, তাঁদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু, সেখানে কাউন্টিং বন্ধ হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর :







