Saturday, June 20, 2026
HomeScrollপঞ্জাবে জঙ্গি হামলা! বিএসএফ ক্যাম্পের সামনেই পর পর বিস্ফোরণ

পঞ্জাবে জঙ্গি হামলা! বিএসএফ ক্যাম্পের সামনেই পর পর বিস্ফোরণ

কেঁপে উঠল আটারি-ওয়াঘা বর্ডার

ওয়েবডেস্ক- পঞ্জাবে (Punjab) বড়সড় জঙ্গি হামলা। অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দফতর (Bsf Office)  ও ক্যাম্পে পর পর বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এখানে বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে এই বিস্ফোরণ হয়। এই জায়গাটি আটারি-ওয়াঘা বর্ডার (Attari-Wagah Border) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। এই ঘটনায় কোনও হতা হতের খবর নেই। তবে সতর্ক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটার রাজ্যের নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে নজরদারি।

সন্ত্রাসী হামলা বলেই মনে করছে গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম হামলার ঘটনাটি ঘটে ঘটে জলন্ধরের বিএসএফ চকে বিএসএফের সদর দফতরের কাছে। রাস্তায় পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আগুন ধরে যায় স্কুটারে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায়।

দ্বিতীয় বিস্ফোরণটি বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। জায়গাটি আটারি-ওয়াঘা বর্ডার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। প্রাথমিক তদন্ত জানা গেছে, রাতে মোটরসাইকেলে চেপে আসা এক সন্দেহভাজন গ্রেনেড ছোড়ে সেনা ক্যাম্প লক্ষ করে।

অমৃতসর গ্রামীণ পুলিশের এসপি আদিত্য ওয়ারিয়ার জানিয়েছেন,রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে রয়েছে। কে বা কারা এই হামলার তার তদন্ত শুরু হয়েছে। ঘটনার মুহূর্তের এক সিসিক্যামেরার ফুটেজ ধরা পড়েছে।

আরও পড়ুন-  বঙ্গোপসাগরে আকাশপথে ‘নোটাম’ জারি ভারত সরকারের

যেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় হঠাৎ বিরাট বিস্ফোরণ ঘটে স্কুটারে। চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এক ব্যক্তিকে ছুটে পালাতে দেখা যায়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় জঙ্গি সংযোগের যোগ খতিয়ে দেখছে পুলিশ।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto