Sunday, June 21, 2026
HomeBig newsলালবাজারে সাংবাদিক বৈঠকে সিপি, দেখুন সরাসরি
Kolkata Police Commissioner (CP) Ajay Nanda

লালবাজারে সাংবাদিক বৈঠকে সিপি, দেখুন সরাসরি

ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হলে পদক্ষেপ, প্রয়োজনে পুলিশকে ফোন করুন

ওয়েবডেস্ক-  বাংলার রাজনীতিতে (Bengal Politics) পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়ে মানুষের বিপুল সমর্থন নিয়ে বাংলায় এখন বিজেপির সরকার (Bjp Government)। পশ্চিমবাংলার ক্ষমতায় এখন গেরুয়া ঝড়। অলি গলিতে এখন শুধুই ‘জয় শ্রীরাম’ ধ্বনি।

ভোট পরবর্তী হিংসা এই রাজ্যে নতুন নয়। বাংলার নির্বাচনে (Bengal Election)  মানুষ সেই রক্তাক্ত হিংসার সাক্ষী থেকেছে। এবার ফের সেই আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে লালবাজার (Lalbazar)  থেকে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ (Kolkata Police Commissioner (CP) Ajay Nanda) । স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, গুজবে কান দেবেন না, জেসিবি নিয়ে মিছিল করা যাবে না।

যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে। কলকাতা পুলিশ কমিশনার বলেন, ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হলে পদক্ষেপ।

আরও পড়ুন-  নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে সরকার?

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। বিজয়মিছিল নিয়ে তাঁর কড়া বার্তা। অনুমতি নিয়ে বিজয়মিছিল করতে হবে। সেইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে যেকোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দেন কমিশনার। তিনি জানান এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে। ভোট নিয়ে তিনি বলেন, এবছর শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে, শান্তি বজায় রাখতে হবে।  কেউ গুজবে কান দেবেন না।”

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto