Friday, May 15, 2026
HomeScrollপাটনায় ঝড়ের তাণ্ডব, মৃত ৩
Patna

পাটনায় ঝড়ের তাণ্ডব, মৃত ৩

বিপর্যস্ত বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা

পাটনা: প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বিহারের রাজধানী পাটনা (Patna)। দুর্যোগের জেরে অন্তত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Accident)। ঝড়ের তাণ্ডবে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে শহরের একাধিক এলাকায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বিহার জুড়ে তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তার জেরেই প্রবল ঝড়বৃষ্টি চলছে পাটনা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ‘আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না,’ রাহুলের মন্তব্যে ভাঙনের মুখে INDIA জোট?

ঝড়ের দাপটে শহরের বহু এলাকায় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায়। একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পানীয় জলের সরবরাহেও সমস্যা তৈরি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

পাটনার জেলাশাসক থিয়াগারাজন এস এম জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় পুরসভা, বন দফতর এবং বিদ্যুৎ দফতর যৌথভাবে কাজ করছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে, বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রত্নেশ সাডা জানিয়েছেন, প্রায় ১৩৫ কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়েছিল। তার জেরে গোটা রাজ্যে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বিহার সরকার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto