Thursday, July 2, 2026
HomeScroll‘চোর মুখ্যমন্ত্রী’ পোস্টারে ছেয়ে আউশগ্রামের মাছ বাজার
Purba Bardhaman

‘চোর মুখ্যমন্ত্রী’ পোস্টারে ছেয়ে আউশগ্রামের মাছ বাজার

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর

পূর্ব বর্ধমান: সাত সকালে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামে (Ayushgram)। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে ‘চোর মুখ্যমন্ত্রী’ লেখা পোস্টার পড়ে থাকতে দেখা যায় মাছ বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম বিধানসভার রামনগর পঞ্চায়েত এলাকার ছোড়া কলোনির মাছ বাজারে শনিবার সকালে প্রথম পোস্টারগুলি নজরে আসে। পোস্টারে লেখা ছিল, “নারোদা কাণ্ডে চোর মুখ্যমন্ত্রী”। শুধু একটি নয়, বাজারের একাধিক জায়গায় একই ধরনের পোস্টার সাঁটানো ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুরু বর্ষার কাউন্টডাউন শুরু…! মৌসুমী বায়ুর প্রভাবে ভিজবে বাংলা

সকালে বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজরে পোস্টারগুলি পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় স্তরে একে অপরের বিরুদ্ধে পরোক্ষে অভিযোগ তুলতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক শিবির। ঘটনার পর থেকেই এলাকায় আলোচনা তুঙ্গে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO