Saturday, May 16, 2026
HomeScrollআজ নন্দীগ্রাম যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari

আজ নন্দীগ্রাম যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ডায়মন্ড হারবারের কর্মসূচি শেষ করে নন্দীগ্রাম পৌঁছবেন তিনি

পূর্ব মেদিনীপুর:  আজ নন্দীগ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কর্মসূচি শেষ করেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামে পৌঁছনোর কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, নন্দীগ্রামের রেয়াপাড়া পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎও করার কথা রয়েছে তাঁর। শুধু সাংগঠনিক বৈঠকই নয়, এলাকায় জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল! পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

উল্লেখ্য, নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হলেও শুক্রবার বিধানসভার অধ্যক্ষের কাছে ওই আসন থেকে ইস্তফা জমা দেন শুভেন্দু অধিকারী। তারপরের দিনই তাঁর নন্দীগ্রাম সফর ঘিরে রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করেছে বিভিন্ন মহল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইস্তফার পর সরাসরি নন্দীগ্রামে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক ও জনসংযোগের মাধ্যমে বিশেষ বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সফর ঘিরে এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto