ওয়েব ডেস্ক : গত ৫৫ দিন ধরে একাধিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে এই আন্দোলন চালানো হচ্ছে। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে এই আন্দোলন চলছে বলে খবর। এসবের মাঝে শনিবার এই আন্দোলনে উপস্থিত হন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu)। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির পাট্টা, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে। সেই কারণেই নির্বাচনের আগে ছয় দফা দাবিকে সামনে রেখে এই লাগাতার ধর্না শুরু করা হয়েছে।
আরও খবর : বিজেপি কর্মীর উপর প্রাণনাশী হামলা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা
তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে।
ধর্নামঞ্চে এসে মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu) বলেন, “প্রাক্তন সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।” তিনি আরও জানান, বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর তিনি পূর্ণমন্ত্রী হিসেবে সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখছেন। এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘড়ুই এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও কাঁকসার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যার বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
দেখুন অন্য খবর :







