Sunday, July 5, 2026
HomeScrollহাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামছে তৃণমূল
TMC Protest Hawker Eviction

হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামছে তৃণমূল

বিজেপির ‘বুলডোজার নীতি’র প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল

কলকাতা: হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদ (Hawker Eviction), ‘বুলডোজার নীতি’র প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল (TMC Protest Hawker Eviction)। ২১ মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচনের দিনই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে।বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে এটাই তাদের প্রথম বড় কর্মসূচি। মঙ্গলবার নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পথে নামার খবর সামনে এসেছে।

রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর থেকে একের পর এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।রেলের জায়গায় দখলদার সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালিয়ে দখলদারদের অবৈধ, অস্থায়ী ঝুপরি ভেঙে ফেলা হয়েছে। শনিবার হাওড়া স্টেশন চত্বরে চলে অভিযান। রাতেই প্রায় ১৫০টি ‘অবৈধ’ স্টল ভেঙে ফেলা হয়। একই ছবি শিয়ালদাতেও। ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের এলাকা পুরোপুরি হকারমুক্ত করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় এসেই উচ্ছেদ এবং বুলডোজার রাজনীতি শুরু করেছে।পুনর্বাসনের কোনও পরিকল্পনা ছাড়াই হকারদের সরানো হচ্ছে। এতে বহু পরিবারের ভবিষ্যত অনিশ্চিত।গরিব হকার ও ছোট ব্যবসায়ীদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অভিষেকে নোটিস ধরালো পুরসভা, ৭ দিনে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছেন।রবিবার রাতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না।আজ মঙ্গলবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “হকারদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।ধায়কদের তিনি আরও বলেন, আগামিদিনে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত হবে বিজেপি।অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে মমতার সমালোচনার পরেই ‘বুলডোজার সংস্কৃতি’র বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল তৃণমূল।২১ মে ফলতায় পুনর্নির্বাচনের দিনই অবৈধ নির্মাণ ও দখলদার হটাতে রাজ্য সরকারের নীতির প্রতিবাদ করে পথে নামতে চলেছে তৃণমূল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet