কলকাতা: ভোট মিটলেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ২০ জুন পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, শুভেন্দুর সরকারকে জানাল শাহের মন্ত্রক।বাংলায় বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতি নজরে রেখেই এই সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।ঙ্গে ভোট পরবর্তী হিংসার (Post-Poll Violence Law & Order) এমন নজির ছিল গত কয়েক বছর ধরে। ছাব্বিশের ভোটের আগে থেকে এই আশাঙ্কা করা হয়েছিল।তাই ভোট মিটলেও বাহিনী রাখার আবেদন জানিয়েছিল বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর সেই আবেদন মঞ্জুর করা হয়।
সরকারি চিঠিতে জানানো হয়েছে, ভোট-পরবর্তী বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাহিনীর মেয়াদ আরও দীর্ঘ করার অনুরোধ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই অনুরোধ বিবেচনা করেই মোতায়েনের মেয়াদ ২০ জুন পর্যন্ত বাড়িয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি থাকবে। এত তবে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় পরিবহন (Transport), রসদ ও লজিস্টিকস (Logistics), থাকার জন্য উপযুক্ত বাসস্থান (Accommodation) এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক আয়োজন সম্পূর্ণ নিজেদের খরচে ও দায়িত্বে সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা অনুযায়ী রাজ্যকে এই সমস্ত পরিকাঠামো দ্রুত সচল রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের ক্রয় নীতিতে এবার কড়া নজরদারি ও স্বচ্ছতার উপর জোর
প্রসঙ্গত, ভোটের আবহে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, ভোটগণনা মিটে যাওয়ার পরেও অন্তত ৬০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী পরিস্থিতি কেমন হতে পারে, সম্ভবত তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর জুলাই পর্যন্ত থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু এ বার শাহের মন্ত্রক জানিয়ে দিল, বাংলায় ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।







