Wednesday, June 10, 2026
HomeBig newsরাজ্যসভার ২৬ আসনে ভোট, দিন ঘোষণা কমিশনের, বদলাবে সমীকরণ? কতটা লড়াই করবে...
Rajya Sabha Election 2026

রাজ্যসভার ২৬ আসনে ভোট, দিন ঘোষণা কমিশনের, বদলাবে সমীকরণ? কতটা লড়াই করবে INDIA?

আগামী ১৮ জুন হবে রাজ্যসভার ২৬টি আসনে নির্বাচন

ওয়েব ডেস্ক : দেশের ১০টি রাজ্যের ২৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের (Rajya Sabha Election 2026) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। বলে রাখা দরকার, ২৬টি আসনের মধ্যে ২৪ জনের মেয়াদ শেষ হচ্ছে। আর বাকি দুই আসনে ভোট হবে মেয়াদ শেষের আগেই সাংসদদের ইস্তফা দেওয়ার কারণে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ জুন হবে রাজ্যসভার ২৬টি আসনে নির্বাচন।

অন্ধ্রপ্রদেশে, গুজরাত, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক ও মিজোরামের কয়েকটি আসনে হবে ভোট। ১০ টি রাজ্যের ২৬টি আসনের মধ্যে ভোট হবে অন্ধ্রের ৪টি, গুজরাতের ৪টি, মধ্যপ্রদেশের ৪টি, রাজস্থানের ৪টি, কর্নাটকের ৪টি, ঝাড়খণ্ডের ২টি, মণিপুরের ১টি, মেঘালয়ের ১টি, অরুণাচলের ১টি ও মিজোরামের ১টি আসনে হবে ভোট।

আরও খবর : কোন পথে সেনার, জাতীয় সড়কে সিসিটিভি লাগিয়ে তথ্য ও ফুটেজ পাকিস্তানে পাচারের অভিযোগ

বলে রাখা দরকার ২৬টি আসনের মধ্যে বিজেপির (BJP) দখলে রয়েছে ১২টি আসন। কংগ্রেসের (Congress) হাতে রয়েছে ৪টি। এদিকে একাধিক হেভিওয়েট নেতার মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা হলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জিন খাড়গে, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া।

রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে এনডিএ-র মোট আসন সংখ্যা হল ১৪৪। এর মধ্যে বিজেপির হাতে রয়েছে ১১৩ জন সাংসদ। ফলে আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরের আসনসংখ্যা বাড়তে চলেছে। অন্যদিকে এনডিএ-র আসন সংখ্যাও বাড়বে। অন্যদিকে বিরোধীদের মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে ২৭ জন সাংসদ, তৃণমূলের (TMC) ১২ ও ডিএমকে-র (DMK) রয়েছে আট জন। রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচনে সবচেয়ে বেশি নজর থাকবে বিজেপির উপরে। আর এই নির্বাচনে সংসদের উচ্চকক্ষে নিজেদের শক্তি আরও বাড়িয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছনোর লক্ষ্য নিয়েই বিজেপি এগোতে চাইছে। এছাড়া মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে রাজ্যসভা আসনে উপনির্বাচনের ঘোষণাও করেছে কমিশন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d