Thursday, July 9, 2026
HomeScroll“১৫ বছর ধরে নিয়োগ হয়নি”, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক...
Suvendu Adhikari

“১৫ বছর ধরে নিয়োগ হয়নি”, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ

সল্টলেকে চাকরিপ্রার্থীদের ভিড়!

কলকাতা: জনতার দরবারে (Janatar Darbare) ফের একবার সরগরম পরিস্থিতি। শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সামনে হাজির হন চাকরিহারা ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন (SSC Protesters)। নিয়োগ, সংরক্ষণ ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে এদিন জমে ওঠে দরবার।

চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, “১৫ বছর ধরে আমাদের নিয়োগ হয়নি।” দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা। যোগ্য হয়েও বঞ্চিত থাকার অভিযোগও ওঠে একাধিক সংগঠনের তরফে।

আরও পড়ুন: চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

জানা গিয়েছে, মোট ৯টি সংগঠন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন। বিভিন্ন জেলা, কোচবিহার থেকে ভবানীপুর থেকে আসেন বহু মানুষ।

ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায় এদিন অভিযোগ জানান, জয় কামদার ও সোনা পাপ্পু নামের দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে তাঁর মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

অন্যদিকে সুচিত্রা দে নামের এক চাকরিপ্রার্থী জানান, অনাথদের জন্য সংরক্ষণ নীতি পরিবর্তনের কারণে তিনি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নার্সিং প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কাজ না পাওয়ায় তিনি হতাশ বলে জানান।

এছাড়া চাকরিপ্রার্থীদের প্রতিনিধি সুমন বিশ্বাস দাবি করেন, ২০১৬ সালের প্রায় ২৬ হাজার “বঞ্চিত চাকরিহারা শিক্ষক”-দের যোগ্যতার ভিত্তিতে পুনর্বহালের দাবিতেই তাঁরা দরবারে হাজির হয়েছেন। চাকরি ও নিয়োগ ইস্যুতে ফের একবার প্রশাসনিক স্তরে চাপ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888