Monday, May 25, 2026
HomeScrollযে যাওয়ার চলে যেতে পারেন,কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার
Mamata Banerjee

যে যাওয়ার চলে যেতে পারেন,কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের বার্তা মমতার

দূরত্ব বাড়িয়ে কাকলির ইস্তফা গ্রহণ করল তৃণমূল

কলকাতা: বিধানসভায় ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রপেস। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে একাধিক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা (Trinamool Councillor) গণ ইস্তফা দিচ্ছেন। মবার চারটি পুরসভা ও একটি পুরনিগমের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকে কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, “দলের সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না, তা হতে পারে না। তবে যে যাওয়ার চলে যেতে পারেন।” অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) সঙ্গে দূরত্ব বাড়াল তৃণমূল কংগ্রেস। ইস্তফাপত্রও গ্রহণ করল তৃণমূল। বারাসাত সাংগঠনিক জেলার নতুন সভাপতি করা হল তাপস চট্টোপাধ্যায়কে।

সোমবার কালীঘাটের বাড়িতে উত্তর শহরতলির ৪টি পুরসভা – দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে মমতা। সেখানেই ইচ্ছুকদের চলে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাকিদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। দলে যে সব কর্মীরা মার খাচ্ছেন তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন মমতা। সকলকে মনে জোর নিয়ে লড়াইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি আশাবাদী, দল ঘুরে দাঁড়াবেই।দলের কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য পাঁচজনের একটি কমিটি গঠন করে দিয়েছেন মমতা। এই কমিটিতে রয়েছেন মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যরা।রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে কর্মসূচি করতে চেয়ে মমতার কাছ থেকে অনুমতি চান কয়েকজন কাউন্সিলর। তাতে মমতা জানান, প্রতিবাদ করতে চাইলে করতে পারেন।

আরও পড়ুন: বাংলায় চালু ১০০ দিনের কাজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D