Wednesday, July 15, 2026
HomeScrollঝড়ের দাপটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৬ শ্রমিক
Uttar Pradesh

ঝড়ের দাপটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৬ শ্রমিক

উত্তরপ্রদেশের হামিরপুরে ভয়াবহ দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুরে (Hamirpur) ভয়াবহ দুর্ঘটনা। প্রবল ঝড়বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতুর অংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জন নির্মাণ শ্রমিকের। এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রশাসনের। চলছে জোরকদমে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।

প্রশাসন সূত্রে খবর, বেতওয়া নদীর উপর মোরাকন্দর থেকে কানদৌর গ্রাম পর্যন্ত একটি সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে হামিরপুর জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় ২টো নাগাদ আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের নীচেই ঘুমোচ্ছিলেন কয়েক জন শ্রমিক। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন তাঁরা।

আরও পড়ুন: ট্রমা কেয়ারের চিকিৎসা পরিষেবা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝড়ের ধাক্কা সামলাতে পারেনি সেতুর লোহার পিলারগুলি। সেগুলি ভেঙে পড়তেই বিপর্যয় ঘটে। ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে।

হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা জানিয়েছেন, খবর পেয়েই রাতেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে। এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু করেছে প্রশাসন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot