Friday, May 29, 2026
HomeScrollপরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
Parambrata Chatterje

পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

এখনই পদক্ষেপ নয়, তদন্তে সহযোগিতা করতে হবে পরমব্রতকে, নির্দেশ আদালতের

কলকাতা: পরমব্রতের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রক্ষাকবচ পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। চার সপ্তাহের জন্য রক্ষাকবচ দিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। তবে তদন্তে সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ৪ সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি ওই দিন রাজ্যকে কেস ডায়েরী সহ নথি হাজির করতে হবে কলকাতা হাইকোর্টে।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। যা থেকে বিতর্কের শুরু। সেই মন্তব্যের জেরেই গত ২১ মে গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যাক্তি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির ১০৯(প্ররোচনা) ও ১৫৩এ (ঘৃনা ছড়ানো) ধারায় এফআইয়ার করে। সেটাকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।”এই বক্তব্য আসলে হিংসায় উস্কানিমূলক বলে অভিযোগ করেন আইনজীবী। উল্লেখ্য, এই একই বিষয় গত শনিবার, ২৩ মে গড়িয়াহাট থানায় এই মামলায় অপর অভিযুক্ত, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় হাজিরা দেন।

আরও পড়ুন: দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ-জুঁই

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO