Saturday, May 30, 2026
HomeBig newsসোনারপুরে অভিষেক যেতেই চোর চোর স্লোগান...
Abhishek Banerjee

সোনারপুরে অভিষেক যেতেই চোর চোর স্লোগান…

ছিঁড়ল জামা, হেলমেট পরিয়ে অভিষেককে বাঁচানোর চেষ্টা

কলকাতা: ভোটের পর বিপর্যয় মাথায় নিয়ে এই প্রথম কর্মসূচিতে বেরিয়েই বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোনারপুরে (Sonarpur) তৃণমূল সাংসদকে সামনে পেয়েই চোর চোর স্লোগান উঠল। ধেয়ে এল ডিম, জুতো।ছিঁড়ে দেওয়া হলো তৃণমূল নেতার জামাও। হেলমেট পরিয়ে বিক্ষোভ থেকে অভিষেককে বাঁচানোর চেষ্টা। পরে রাস্তায় তাঁকে মারধরেরও অভিযোগ উঠল।

শনিবার বিকেলে সোনারপুরে ‘আক্রান্ত’ দলীয় কর্মীর বাড়িতে যান অভিষেক। পথে কামালগাছির কাছে তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান অনেকে। অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই কোথাও কোথা‌ও মহিলাদের ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। কোথাও কালো পতাকা হাতে নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিলেন বিজেপির লোকজন। এই বিক্ষোভের মধ্যে চারচাকা গাড়িতে না-গিয়ে বাইক নেন ডায়মন্ড হারবারের সাংসদ। ক্রিকেট খেলার হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ এগোতে থাকেন সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে। সোনারপুরে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয় মাথায়-ঘাড়ে-গায়ে। তখন তাঁর গায়ে ডিম ছোড়া হয়। জুতোও ছোড়া হয়েছে। ছিঁড়ে দেওয়া হয় পরনের সাদা রঙের শার্টের বোতাম। ওই অবস্থায় হেঁটে এগোতে থাকেন তৃণমূল নেতা। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে যায় পুলিশ।বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে যায় পুলিশ।

আরও পড়ুন: কালীঘাটের বাড়িতে CID, কী বললেন অভিষেক?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO