Sunday, May 31, 2026
HomeScrollগ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার
Asit Majumdar

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে

ওয়েব ডেস্ক : চুঁচুড়াতে (Chinsurah) গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। শনিবার পিপুলপাতিকে দলের অক অনুষ্ঠানে পুলিশের (Police) সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছিল অসিতের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। এছাড়া আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদেরকে আজ আদালতে তোলা হতে পারে বলে খবর।

শনিবার সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে লক্ষ করে ডিম, জুতো ছোড়ার অভিযোগ উঠেছিল। এমনকী ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়েছিল। এমনকী অভিষেককে কিল-চড়-থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ উঠেছিল।

আরও খবর : লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় দুর্নীতি! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

সেই ঘটনার প্রতিবাদেই হুগলির (Hooghly) পিপুলপাতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়েছিল। এমনকী পুলিশে বাধা ও ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছিল।

অভিযোগ, এদিন অসিত মজুমদারের (Asit Mazumdar) পাশাপাশি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁদেরকে মেডিক্যাল চেকআপের পর আদালতে তোলা হতে পারে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO