ওয়েব ডেস্ক : সইকাণ্ডে (Signature Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস দিয়েছে সিআইডি (CID)। সেটিকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তিনি। তালিকাভুক্ত মামলার ক্রমিক সংখ্যাছিল ২১১। মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। বিচারপতি জানিয়েছেন, তিনি সদর্থক চেষ্টা করবেন যাতে মামলার শুনানি ক্রমিক সংখ্যা অনুযায়ী গ্রহণ করা হয়।
মূলত, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিরোধী দলের বিধায়কদের সই জাল করার মারাত্মক অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। বলে রাখা দরকার, নির্বাচনের হারার পর বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্যসচেতক কে হবেন, তা নিয়ে ৬ মে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জয়ী বিধায়কদের বৈঠক হয়েছিল। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক করার কথা জানানো হয় তৃণমূলের তরফে। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছিল বিধানসভায়।
আরও খবর : ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝে দল ছাড়তে পারেন তৃণমূলের একাধিক সাংসদ?
তবে পরিষদীয়দলের নেতা বা অন্যান্য পদাধিকারীর নির্বাচন পরিষদীয়দলের বৈঠকেই করতে হয়। তবে তৃণমূল তা করেনি। ফলে অভিষেকের পাঠানো চিঠি প্রত্যাখ্যান করে বিধানসভা। তার পর ১৯ মে আবার বৈঠক হয়। সেখানে পরিষদীয় দলের সিদ্ধান্তে স্বাক্ষর করানো হয় বিধায়কদের। তবে অনেক বিধায়ক অভিযোগ করেছিলেন, তাঁদেরকে সই করানো হয়েছিল গত ৬ মে তারিখের কার্যবিবরণীতে। তা নিয়েই প্রশ্ন উঠেছিল।
এই মামলার তদন্তে নেমে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিল সিআইডি। তবে ক্যানিং পূর্বের বাহারুলের সই নিয়ে বিতর্ক হয়েছিল। কারণ ১৯ তারিখের বৈঠকে সই করানো হলেও, বিধানসভায় যে চিঠি জমা পড়েছিল তাতে সই রয়েছে ৬ মে-র। আর সেদিন বৈঠকে উপস্থিত ছিলেন না বাহারুল। এ নিয়ে অভিষেককে (Abhishek Banerjee) সই কাণ্ডে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। তবে সোনারপুরে আক্রান্ত হওয়ার কারণে প্রথমবারের হাজিরা এড়ান তিনি। এর পর আবার নোটিস পাঠানো হয়েছিল। ৮ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
দেখুন অন্য খবর :







