Saturday, June 6, 2026
HomeScrollপালাবদলের পরেই নিরাপত্তা কমিয়েছে সরকার! লালুর ভরসা কি এখন দলের লেঠেলরাই?
Lalu Prasad Yadav

পালাবদলের পরেই নিরাপত্তা কমিয়েছে সরকার! লালুর ভরসা কি এখন দলের লেঠেলরাই?

এখন কোন ক্যাটাগরির নিরাপত্তা পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী? দেখুন

ওয়েব ডেস্ক: বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সরকারি নিরাপত্তা (Security) প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার সকালে পাটনার সরকারি বাসভবনের সামনে লাঠি হাতে পাহারায় বসতে দেখা গেল আরজেডির (RJD) কর্মী-সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় দলীয় সমর্থকদের আরও বেশি সংখ্যায় সেখানে উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়েছে। এই দৃশ্য দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি লালুর নিরাপত্তায় এবার ভরসা লেঠেলরাই?

দীর্ঘদিন ধরে পাটনার ১০, সার্কুলার রোডে অবস্থিত লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর (Rabri Devi) সরকারি বাসভবনের সামনে বিহার স্পেশাল আর্মড পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের ভিত্তিতে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ফলে বাংলোর সামনে আগের মতো নিরাপত্তা বলয় আর দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: আন্নামালাইয়ের হাত ছাড়ল বিজেপি! এবার দাক্ষিণাত্যে পদ্ম শিবিরের মুখ কে হবেন? শুরু জল্পনা

সম্প্রতি বিহারে প্রথমবার এককভাবে সরকার গঠন করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী। সরকার গঠনের পরই রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হয়। সেই সিদ্ধান্তের জেরেই লালু প্রসাদ যাদবের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

তবে নিরাপত্তা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লালু প্রসাদের জন্য এখনও বিহার স্পেশাল আর্মড পুলিশের আটজন নিরাপত্তারক্ষী, পাটনা জেলা পুলিশের দু’জন বডিগার্ড, একটি পাইলট গাড়ি এবং একটি বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ রয়েছে। অন্যদিকে, বিহারের বিরোধী দলনেতা ও লালু-পুত্র তেজস্বী যাদবকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini