Saturday, August 8, 2026
HomeScrollফের পুলিশের হাতে গ্রেফতার অসিত মজুমদার
Asit Majumdar

ফের পুলিশের হাতে গ্রেফতার অসিত মজুমদার

একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর

ওয়েব ডেস্ক: কলকাতায় ২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা মমতা তৃণমূলের সভাপতি অসিত মজুমদার (Asit Majumdar)। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে পৌঁছে পুলিশ (Police) তাঁকে থানায় নিয়ে যায়। পরে একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার (Arrest) করা হয় বলে খবর।

পুলিশের দাবি, ২০১৩ সালে আবাসন নির্মাণ সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে নতুন করে অসিত মজুমদারের (Asit Majumdar) ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণীর দাবি, আবাসনের নকশা অনুমোদনের সময় তাঁর উপর চাপ সৃষ্টি করে একটি গ্যারেজ চাঁদু দাস নামে এক ব্যক্তির হস্তান্তরের কথা বলা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত বদলাতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও খবর : ৫০টি AC বাসের সূচনা মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় অসিত মজুমদারের (Asit Majumdar) পাশাপাশি তৎকালীন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরিকান্ত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের অগ্রগতিতেই মঙ্গলবার অসিতকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন অসিত মজুমদার। মে মাসে একটি রাজনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিন পাওয়ার পর ফের আরেকটি মামলার তদন্তে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor