Sunday, August 9, 2026
HomeScroll‘চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন না কেন?’ একুশের মঞ্চ থেকে মমতাকে নিশানা...
Ritabrata Banerjee

‘চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন না কেন?’ একুশের মঞ্চ থেকে মমতাকে নিশানা ঋতব্রতর

১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে তৈরি হওয়া রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল।

কলকাতা: একুশে জুলাই শহিদ দিবসে (21 July Shahid Diwas) মেয়ো রোডের সমাবেশ থেকে প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Chatterjee)। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ না করা এবং শহিদ পরিবারগুলির প্রাপ্য ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল সরকারের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করান তিনি।

মঙ্গলবার মেয়ো রোডে ‘ঋতব্রত তৃণমূল’-এর আয়োজিত শহিদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, “শহিদ দিবস রিয়ালিটি শো বা ক্যাটওয়াকের মঞ্চ নয়।” তাঁর অভিযোগ, এতদিন শহিদ পরিবারের সদস্যদের গুরুত্ব না দিয়ে রাজনৈতিক নেতাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘আমার চেহারার ৫০ জন ৫০ জায়গায় থাকবে’, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক মমতার 

চ্যাটার্জি কমিশনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে তৈরি হওয়া রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। কমিশন নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করলেও বাস্তবে অনেক কম অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঋতব্রত প্রশ্ন তোলেন, “দিদি, আপনি রিপোর্ট প্রকাশ করলেন না কেন? রাজ্যের মানুষ কেন সেই রিপোর্ট জানতে পারলেন না?” তাঁর বক্তব্য, তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না করলে কমিশন গঠনের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়।

সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, মদন মিত্র, কৃষ্ণা চক্রবর্তী, বিপ্লব মিত্র-সহ একাধিক নেতা। কয়েকটি শহিদ পরিবারের সদস্যও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তার পরের দিনই একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor