Tuesday, June 9, 2026
HomeBig newsবঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু?...
Monsoon In West Bengal

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South Western Monsoon Air)। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় আনুষ্ঠানিকভাবে বর্ষার (Monsoon In West Bengal) আগমন ঘটেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forecast), সবকিছু স্বাভাবিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গেই বর্ষার প্রভাবে দেখা যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের (Monsoon In North Bengal) কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির অধিকাংশ এলাকা এবং দার্জিলিংয়ের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এর জেরে পাহাড় ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বুধবারও উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পুরীর জগন্নাথ ভক্তদের ভাবাবেগে আঘাত! দিঘার মন্দির থেকে ‘ধাম’ শব্দ মুছল শুভেন্দু সরকার

এদিকে দক্ষিণবঙ্গের মানুষও বৃষ্টির আশায় দিন গুনছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এখনও অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গে সাধারণত ১০ জুনের আশপাশে বর্ষার প্রবেশ ঘটে। চার দিন আগে বা পরে বর্ষা এলেও তাকে স্বাভাবিক সময় বলেই ধরা হয়। সেই হিসেবে চলতি বছর উত্তরবঙ্গে সময়মতোই বর্ষার আগমন ঘটেছে। ইতিমধ্যেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, অসম ও ত্রিপুরার বেশ কিছু অংশে বর্ষা পৌঁছে গিয়েছে। এখন নজর দক্ষিণবঙ্গের দিকে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d