ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)-এর ব্যক্তিগত জীবন ফের আলোচনায়। তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়ালের (Akriti Agarwal) একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট (Social media post) ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি, তবু সেখানে তিনি লেখেন, তাঁকে বারবার প্রতারণার শিকার হতে হয়েছে। আর তাঁকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তার সবই সত্যি। পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। পরে অবশ্য সেই স্টোরি মুছে দেন আকৃতি।
এরপরই আরও জোরালো হয় সম্পর্ক ভাঙার গুঞ্জন। জানা গিয়েছে, আকৃতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পৃথ্বী শ (Prithvi Shaw)-এর সঙ্গে বাগদানের সমস্ত ছবিও সরিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি পৃথ্বীকে আনফলো করেছেন বলেও দাবি করা হচ্ছে। যদিও এর সত্যতা নিয়ে এখনও কোনও খবর সামনে আসেনি। পৃথ্বী শ বা আকৃতি দু’জনের কেউই এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
🚨 PRITHVI SHAW CHEATED ON HIS FIANCÉE AKRITI AGARWAL 💔💔 pic.twitter.com/CA4NLs165P
— Harshit (@I_am_Harshit_17) July 5, 2026
আরও খবর : বৈভবের অভিষেকেই হার ভারতের, ৩৬ বছর আগে সচিনের প্রথম ম্যাচে কী হয়েছিল জানেন?
চলতি বছরের মার্চ মাসে আইপিএল শুরুর আগে বাগদান সারেন পৃথ্বী (Prithvi Shaw) ও আকৃতি। সেই সময় ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্রিকেটেও নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছিলেন পৃথ্বী। আইপিএলে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার আশা প্রকাশ করেছিলেন তিনি। তবে পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় সেই স্বপ্ন আপাতত অধরাই থেকে যায়।
এক সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ধারাবাহিক খারাপ ফর্ম, ফিটনেস সমস্যা এবং মাঠের বাইরের একাধিক বিতর্ক তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে। এ পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টেস্টে ৩৩৯ রান এবং পাঁচটি একদিনের ম্যাচে ১৮৯ রান করেছেন পৃথ্বী। ব্যক্তিগত জীবন নিয়ে চলা এই নতুন জল্পনার মধ্যেও পৃথ্বীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন অন্য খবর :







