HomeScrollফের খুলল ওয়ানধামা হত্যাকাণ্ডের ফাইল! ২৩ কাশ্মীরি পণ্ডিত হত্যার তদন্তে নামল SIA
Jammu and Kashmir

ফের খুলল ওয়ানধামা হত্যাকাণ্ডের ফাইল! ২৩ কাশ্মীরি পণ্ডিত হত্যার তদন্তে নামল SIA

১৯৯৮ সালের নৃশংস হত্যাকাণ্ডে নতুন করে তল্লাশি, জঙ্গিদের ভূমিকা ও হামলার নেপথ্যের তথ্য খতিয়ে দেখবে জম্মু-কাশ্মীরের গোয়েন্দা বিভাগ

ওয়েব ডেস্ক : ১৯৯৮ সালের ওয়ানধামা হত্যাকাণ্ডের (Wandhama Massacre) তদন্ত ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি বা SIA। সেনার পোশাক পরে হামলা চালিয়ে ২৩ জন কাশ্মীরি পণ্ডিতকে হত্যার অভিযোগ উঠেছিল জঙ্গিদের বিরুদ্ধে। সূত্রের খবর, গত কয়েকদিনে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালানোর পরই তদন্ত নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৯৮ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের রাতে গান্দেরবাল জেলার ওয়ানধামায় ভয়াবহ হত্যাকাণ্ড (Wandhama Massacre) ঘটে। অভিযোগ, ভারতীয় সেনার পোশাক পরে বাড়িতে ঢুকে লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে হামলা চালায়। গুলিতে মৃত্যু হয় ২৩ জনের। নিহতদের মধ্যে ৯ জন মহিলা এবং ৪টি শিশুও ছিল।

আরও খবর : তামিলনাড়ুতে বড় ঘোষণা, বছরে ৩টি বিনামূল্যে LPG সিলিন্ডার! মহিলাদের বাসযাত্রার পরিধি বাড়ানো হল

সূত্রের খবর, ওয়ানধামা হত্যাকাণ্ডের (Wandhama Massacre) পাশাপাশি বিজেপি নেতা টিকা লাল টাপলু হত্যার সঙ্গে সম্পর্কিত কয়েকটি জায়গাতেও সম্প্রতি তল্লাশি চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গিদের চিহ্নিত করার পাশাপাশি হামলার নেপথ্যে কারা ছিল এবং প্রত্যেকের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) উপর অতীতের একাধিক হামলার ঘটনাতেও তদন্ত নতুন করে এগিয়ে নিয়ে যাচ্ছে SIA। সরলা ভাট হত্যা ও ধর্ষণ মামলা, লেখক সর্বানন্দ কউল প্রেমী ও তাঁর পুত্রের হত্যা এবং বিচারপতি নীলকান্ত গাঞ্জুর হত্যার মতো পুরনো মামলাতেও তদন্তের গতি বাড়ানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News