HomeScrollদুই মঞ্চে দুই সুর! প্রতিষ্ঠা দিবসে বিজেপি-পুলিশকে মমতার তোপ, ছাত্র সংসদ ভোটের...
Mamata Banerjee

দুই মঞ্চে দুই সুর! প্রতিষ্ঠা দিবসে বিজেপি-পুলিশকে মমতার তোপ, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঋতব্রত

একুশে জুলাইয়ের পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও কলকাতায় দেখা গেল দুই শিবিরের পৃথক কর্মসূচি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি ও পুলিশের বিরুদ্ধে একের পর এক আক্রমণ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে উঠল ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি।

ওয়েব ডেস্ক : একুশে জুলাইয়ের পর তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও কলকাতায় দুই শিবিরের পৃথক কর্মসূচি দেখল কলকাতা। এদিকে ছাত্র-যুবদের উদ্দেশে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনেও বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। মমতার কথায়, “আমরা বিজেপিকে মানি না, জানি না, চিনি না, শুনি না।”

যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও পুলিশকে কাঠগড়ায় তোলেন মমতা। তাঁর দাবি, তাঁর সময়ে পুলিশ আরও মানবিক ছিল। বর্তমান পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি এই পুলিশকে চিনি না।” পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুলে সতর্কবার্তাও দেন তিনি। ছাত্র আন্দোলনের ক্ষেত্রে ছাত্র-যুবদের বুক চিতিয়ে লড়াই করার বার্তা দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বিজেপিকে ‘হাইভোল্টেজ ভাইরাস’-এর সঙ্গে তুলনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি যেখানে যায়, সেখানেই সর্বনাশ করে। পাশাপাশি বেঙ্গল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন রাজ্যে এত কেন্দ্রীয় পুলিশ প্রয়োজন হচ্ছে, সেই প্রশ্ন তুলে মমতা দাবি করেন, তাঁদের সরকার একসময় কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ১৫ বছর পরিচালনা করেছে।ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলার ঘটনাকে কেন্দ্র করেও পুলিশের বিরুদ্ধে সরব হন মমতা। তাঁর বাড়ির সামনে বিজেপির পোস্টার লাগানোর প্রসঙ্গ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ তুলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা।

আরও খবর : পুলিশে ৪৩ হাজার শূন্যপদ, নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, রানি রাসমণি রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও উঠে আসে ভিন্ন রাজনৈতিক বার্তা। সেখানে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে চালু করার পক্ষে সওয়াল করেন ঋতব্রত। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, অথচ তাঁর সরকারই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের ভুলের উপর দাঁড়িয়ে যেন সরকার পরিচালনা না করা হয়। কলেজ পরিচালন সমিতিতে বিজেপির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News