HomeScrollপহেলগাঁও হামলার মূল চক্রান্তকারী হাশিম মুসা নিহত, বুদগামে যৌথ বাহিনীর বড় সাফল্য
Jammu and Kashmir

পহেলগাঁও হামলার মূল চক্রান্তকারী হাশিম মুসা নিহত, বুদগামে যৌথ বাহিনীর বড় সাফল্য

লস্কর-ই-তৈবার পাকিস্তানভিত্তিক জঙ্গি মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা বুদগামে সংঘর্ষে নিহত হয়েছে। সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সাফল্য।

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammi and Kashmir) বুদগামে (Budgam) নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তৈবার পাকিস্তানভিত্তিক জঙ্গি মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। বুধবার সকালে ইউসমার্গের পালময়দান এলাকায় তল্লাশি চালানোর সময় তাঁর দেহ উদ্ধার করা হয়। সঙ্গে মিলেছে অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ইউসমার্গের কোরাগ এলাকায় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তাবাহিনী সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন কোরাগ’।

আরও খবর :  বাথরুমের জলের ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই ভাই-বোনের!

হাশিম মুসার নাম ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিল। ওই হামলায় ২৬ জন নিহত হন। বিভিন্ন তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, মুসা হামলার অন্যতম গুরুত্বপূর্ণ চক্রান্তকারী হিসেবে তদন্তের আওতায় ছিল। কেরল কৌমুদির প্রতিবেদনে তাঁকে পহেলগাঁও হামলার মূল চক্রান্তকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News