HomeScrollএসআইআর নিয়ে বিক্ষোভের আঁচ, জ্ঞানেশ কুমারের জেড প্লাস নিরাপত্তা আরও বাড়ল
Gyanesh Kumar

এসআইআর নিয়ে বিক্ষোভের আঁচ, জ্ঞানেশ কুমারের জেড প্লাস নিরাপত্তা আরও বাড়ল

রাহুল গান্ধীর নেতৃত্বে আন্দোলন তীব্র হতেই মুখ্য নির্বাচন কমিশনারের দিল্লির বাড়ি ও নির্বাচন কমিশন দফতরে অতিরিক্ত নিরাপত্তা

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) নিয়ে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নিরাপত্তা আরও বাড়ানো হল। আগে থেকেই জেড প্লাস নিরাপত্তা পেতেন তিনি। বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা, দিল্লির বাসভবন এবং নির্বাচন কমিশনের দফতরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বিক্ষোভের জেরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে বিরোধীরা। ইতিমধ্যেই তাঁর দিল্লির বাসভবনের কাছে বিক্ষোভ হয়েছে। তাঁর পরিবারের অন্য একটি বাড়ির সামনেও প্রতিবাদ দেখানো হয়েছে। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবনের বাইরে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রাখার ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর :  গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাঝেই অ্যামাজনে ছাঁটাই, ভারতে ফের চাকরি গেল কর্মীদের

এদিকে, বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়িয়েছে কংগ্রেস ও ইন্ডিয়া জোট। বুধবার প্রায় তিন ঘণ্টার বিক্ষোভে বিরোধী সাংসদদের যাত্রা আটকে দেয় পুলিশ। সেই সময় প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ কয়েকজন মহিলা নেতা রাস্তায় বসে প্রতিবাদ করেন। রাহুল গান্ধীকেও আটক করা হয়। পরে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা ও ধস্তাধস্তির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধী জানিয়েছেন, জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

বিরোধীদের এই আন্দোলনের সূত্রপাত এসআইআর নিয়ে বিতর্ক ঘিরে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি গত ১০ মাসে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, কোনও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনায় ভিন্ন মত থাকা স্বাভাবিক এবং কমিশনের সমস্ত নির্দেশ আইনসম্মত প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজও দিল্লিতে বিক্ষোভের কর্মসূচি রয়েছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News