HomeScroll৩৯ বছরেও ফিল্ডিংয়ে অবিশ্বাস্য রোহিত! দুরন্ত থ্রোয়ে রান আউট ড্যারিল মিচেল
Rohit Sharma

৩৯ বছরেও ফিল্ডিংয়ে অবিশ্বাস্য রোহিত! দুরন্ত থ্রোয়ে রান আউট ড্যারিল মিচেল

ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও বয়সকে যেন হার মানাচ্ছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তাঁর দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট ড্যারিল মিচেল। রোহিতের ক্ষিপ্রতা ও নিখুঁত থ্রো দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

ওয়েব ডেস্ক : বয়স ৩৯। কিন্তু মাঠের মধ্যে রোহিত শর্মার (Rohit Sharma) ফিল্ডিং দেখে তা বোঝার উপায় নেই। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত ফিল্ডিং করে ড্যারিল মিচেলকে রান আউট করলেন রোহিত। তাঁর অসাধারণ থ্রো এবং উইকেটরক্ষক কে এল রাহুলের তৎপরতায় প্যাভিলিয়নে ফিরতে হয় নিউজিল্যান্ডের এই ব্যাটারকে।

ঘটনাটি ঘটে শর্ট মিড উইকেট অঞ্চলে। গ্লেন ফিলিপস দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন। সেই সময় বলের নাগাল পেয়ে যান রোহিত। মুহূর্তের মধ্যে বল কুড়িয়ে সরাসরি উইকেটের দিকে ছুড়ে দেন তিনি। অন্য প্রান্তে পৌঁছনোর আগেই ক্রিজের বাইরে আটকে যান ড্যারিল মিচেল। স্টাম্প ভাঙতে দেরি করেননি উইকেটরক্ষক কে এল রাহুল। ফলে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় মিচেলকে।

ফিটনেস নিয়ে প্রশ্নের জবাব মাঠেই

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে রোহিতের (Rohit Sharma) ভবিষ্যৎ এবং ফিটনেস নিয়ে নানা আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী একদিনের বিশ্বকাপের দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওজন কমানোর পাশাপাশি নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখার যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, মাঠের পারফরম্যান্সেই তার ইঙ্গিত মিলছে। বয়সের ভার যে তাঁর ফিল্ডিংয়ের গতিতে এখনও প্রভাব ফেলতে পারেনি, এই রান আউট তারই প্রমাণ।

আরও খবর : রাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, অধিনায়ক তিলক বর্মা! দলে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা

ম্যাচে ভারতীয় বোলাররাও দাপট দেখান। অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং অংশুল কম্বোজের দুরন্ত বোলিংয়ে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪০.২ ওভারে শেষ হয় কিউয়িদের ইনিংস। অর্শদীপ চারটি উইকেট নেন ৭০ রান দিয়ে। গুরনুরের ঝুলিতে তিনটি উইকেট, খরচ ৪৪ রান। অন্যদিকে অংশুল কম্বোজ দুটি উইকেট তুলে নেন মাত্র ২২ রান দিয়ে। মেঘলা আবহাওয়া এবং পিচের সাহায্য কাজে লাগিয়ে শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রাখেন ভারতীয় পেসাররা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে খেলা শুরু হলেও কোনও ওভার কমেনি। ওপেনার টিম সেইফার্ট ৩৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩০ রান। শেষদিকে ব্লেয়ার টিকনার মাত্র ২৩ বলে ৩৪ রান করে পাল্টা আক্রমণের চেষ্টা করেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা। তবে তাতেও ভারতীয় বোলারদের দাপট আটকানো যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News